1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আকস্মিক উন্নয়ন কাজ পরিদর্শনে না'গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক 'আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতা হবে না' - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আকস্মিক উন্নয়ন কাজ পরিদর্শনে না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ‘আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতা হবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View
নিজস্ব সংবাদদাতা: আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে। ফলে এর সুবিধা পেতে শুরু করবে নগরবাসী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকস্মিক নগরীর বিবি রোডে চলমান গভীর নালার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন- শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন সহ জনসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে। উক্ত সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন প্রমূখ।
প্রশাসক সন্ধ্যায় শহরের শায়েস্তা খান সড়কের গভীর নালার নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেন। ও-ই সময় উপস্থিত ঠিকাদারকে তিনি আগামী মার্চের আগে কাজ শেষ করার নির্দেশ দেন। আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে চলতি বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর নিজেই সরেজমিন পরিদর্শনে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি