1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রকৃত শান্তি একমাএ ইসলামে-মুফতি ইসমাইল সিরাজী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

প্রকৃত শান্তি একমাএ ইসলামে–মুফতি ইসমাইল সিরাজী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক তন্ত্র ও পন্থার উত্থান-পতন হলেও কোনোটিই দেশে প্রকৃত শান্তি আনতে পারেনি। তিনি বলেন, একমাত্র ইসলামই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে এবং এখন ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে হবে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় মুফতি ইসমাইল সিরাজী এসব কথা বলেন। মুফতি সিরাজী তার বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক পন্থার উত্থান এবং পতন দেখেছি।

তবে কোনো পন্থাই এ দেশে প্রকৃত শান্তি আনতে পারেনি।” তিনি বলেন, রাসূল (সা.) পৃথিবীতে শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং তার আগমনের পর থেকেই পৃথিবীতে শান্তির আবহাওয়া বইতে শুরু করে, যা তার জীবন ও আদর্শে সুস্পষ্টভাবে দেখা যায়। তিনি আরও বলেন, রাসূল (সা.) মদিনায় হিজরতের পর ঐতিহাসিক মদিনা সনদের ভিত্তিতে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করে। তিনি ইতিহাস পর্যালোচনা করে দেখতে পান যে, ইসলামই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। তাই এখন প্রকৃত শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সহ-সভাপতি আলহাজ্ব আমানউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি