1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না’গঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাসিক অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

না’গঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাসিক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: না’গঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাসিক হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বিকেএমই’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি, ডেপুটি জেলার, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌপথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া হবে না। মহল্লার পঞ্চায়েত কমিটি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

গ্রীন আমব্রেলা কর্মসূচীতে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ ও পোশাক প্রদান করা হয়েছে। এডভোকেট আবু আল ইউসুফ টিপু বলেন, নারায়নগঞ্জ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও যানজটমুক্ত গড়তে বিএনপি আছে, থাকবে এবং কেহ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। জেলা প্রশাসক বলেন, প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়, যদি সাধারণ মানুষ সচেতন না হয়। এমআরটি লাইনের সাথে নারায়নগঞ্জযুক্ত করার জন্য ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যতবড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ‌ করবে। তবে পুলিশ সাদা পোশাকে তৎপর থাকবে, এবং কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি