1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর, আট লক্ষাধিক টাকার মাল লুট - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর, আট লক্ষাধিক টাকার মাল লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের অটোরিক্সার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। ১৫সেপ্টেম্বর সোমবার সকালে ৮/১০সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দক্ষিণবাগ গ্রামের ব্যবসায়ী সম্ভু সরকারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা গৃহকর্তা সম্ভু সরকার(৫০) ও ভাতিজি জামাতা রনি সরকারকে(৩৫) কুপিয়ে জখম করে।

একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী সম্ভু সরকার বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি