1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিদ্ধিরগঞ্জের প্রিয়া নামের এক নারী ছয় সন্তানের জন্ম দিয়েছে - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জের প্রিয়া নামের এক নারী ছয় সন্তানের জন্ম দিয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৫ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের প্রিয়া নামের এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক বিরল ঘটনা ঘটে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই ছয় নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে। তবে, অপরিণত বয়সে জন্ম হওয়ায় এবং ওজন কম থাকায় নবজাতকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে, এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে। প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে।

প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়া গর্ভধারণের ২৭ সপ্তাহ পার করছিলেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে পাঁচ সন্তান গর্ভে থাকার কথা জানতে পেরেছিলেন তারা। ফারজানা আরও জানান, গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বড় বোন লিপির বাসায় আসেন। সেখানে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শনিবার রাতে প্রিয়ার ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং রোববার সকালে তিনি ছয় সন্তানের জন্ম দেন। ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন নিশ্চিত করেছেন যে, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন।

বাচ্চাগুলো অপরিপক্ক ছিল এবং তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। তিনি আরও জানান, ঢামেক এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় তিন নবজাতককে রাখা সম্ভব হয়েছে। বাকিদের বেড খালি হলে এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। বর্তমানে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় একদিকে যেমন আনন্দ ও বিস্ময় তৈরি হয়েছে, তেমনি নবজাতকদের সুস্বাস্থ্য কামনায় চিন্তিত স্বজন ও চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি