1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কলাপাড়া উপজেলা শাখা। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলাপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ফোরকানুল ইসলাম। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের  প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু। এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোনাসেফ খান, সদস্য আলী আহমেদ ও মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গণমানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথি নেছারউদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলাপাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি