1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বউবাজারে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বউবাজারে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাবুরাইল বউবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের ছেলে আফরান (৪)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্থানীয়রা হাবিবুল্লাহ শিপলুর স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুল্লাহ শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ওড়না কেটে তার লাশ নামানো হয়। অন্য একটি কক্ষে শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানের মুখের ওপর বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুল্লাহ শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। জানা গেছে, সমিতির গ্রাহকরা তার কাছে টাকা পেতেন। আর্থিক সংকটের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি