1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে কৃতি শিক্ষার্ধীদের সংবর্ধনা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে কৃতি শিক্ষার্ধীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানের লামায় স্বপ্নকানন বিদ্যাপীঠের ২০২৫ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগী অধ্যাপক ড.মোঃ মহিব উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, রুপসীপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মামুন মিয়া।

বক্তব্যে সহযোগী অধ্যাপক ড.মোঃ মহিব উল্লাহ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে লামাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরো বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি