1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমাকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে -সাবু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আমাকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে —সাবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুর জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এবং সভাপতি প্রার্থী সাহাব উদ্দিন সাবুর প্রচারণার ফেস্টুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় মাদাম ব্রিজসহ বিভিন্ন স্থানে এসব ফেস্টুন ভাঙচুর করা হয়।

নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার ছবি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন সাহাব উদ্দিন সাবু। তিনি অভিযোগ করে বলেন, “আমি ১/১১ থেকে শুরু করে বিএনপির কঠিন সময়গুলোতে দলের নেতা-কর্মীদের ছেড়ে যাইনি। বারবার হামলা-মামলার শিকার হয়েছি। এমনকি ২০১৩ সালে র‌্যাবের গুলিতে আমার পা মারাত্মকভাবে জখম হয়। অসংখ্য নির্যাতন সহ্য করেও বিএনপির রাজনীতি করেছি। এখন দলের ভালো সময় আসতেই আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চলছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর পর্যায়ের ভোটের পর আগামীতে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এরই অংশ হিসেবে ফেস্টুন টানানো হলেও তা ভাঙচুর করা হয়েছে।

সাহাব উদ্দিন সাবু ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই সময়ে আমার বিরুদ্ধে যদি এমন ষড়যন্ত্র হয়, তবে করণীয় ঠিক করবে জেলার বিএনপি নেতা-কর্মীরা।”

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিদ্বন্দ্বিতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি