1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

পটিয়ার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) ভুমিদাতা সদস্য মোহাম্মদ দিদারুল আলম। প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পিটিআই এর ইন্সট্রাক্টর শামীমা সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দীন, সমাজ সেবক কবির আহমদ মাষ্টার, বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিজ, সহকারী শিক্ষক শিরিন আকতার, জগন্নাথ চন্দ, মো: জাবেদ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ সেবক দিদারুল আলম বলেন,ছেলে মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবাদের চেয়ে মায়েদের ভূমিকা অপরিসীম। কারণ বাবারা নানা কাজে বাড়ির বাইরে থাকেন দিনের অধিকাংশ সময়। এছাড়াও চাকরির কারণে অনেক বাবা নিজ বাড়িতেও থাকেন না। ফলে ছেলেমেয়েদের সার্বিক গাইডলাইনের মধ্যে রেখে থাকেন মায়েরা। ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে তা সবসময় খোঁজখবর নিতে হবে। অনুষ্ঠিত অন্য বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে একটি মজবুত ভিত্তির প্রয়োজন। আর এই মজবুত ভিত্তিটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে তা প্রতিষ্ঠা করার জন্য নিয়মিত শ্রেণি কার্যকমগুলোর সাথে শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি মায়েদের ভূমিকা অপরীহার্য একটি বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি