1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘন্টায়ও মেলেনি খোঁজ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘন্টায়ও মেলেনি খোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভীড় করেছে তার স্বজনসহ স্থানীয় মানুষ। নিখোঁজ নুরুল ইসলামের কন্যা রুপা বলেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। পরে নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন।
গতকাল বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.আবুল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে শুক্রবার বিকাল থেকেই আমাদের ১টি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি