1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নানান বিষয়বস্তু নিয়ে ফুলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নানান বিষয়বস্তু নিয়ে ফুলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ নানান বিষয়বস্তু নিয়ে ময়মনসিংহের ফুলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মটর মালিক সমিতির ফুলপুর শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম. সিরাজুল হক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত মিটিংয়ে বক্তারা, আইন-শৃঙ্খলা, জুয়া, মাদক নির্মূল , চুরি, চোরাচালান, জোরপূর্বক জমি ও স্থাপনা দখল, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, যানজট, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও আলোচনা করা হয় জন্ম-মৃত্যু নিবন্ধন, টাইফয়েড টিকাদান ক্যাম্পিইন সহ প্রচারণা বৃদ্ধির জন্য আরো কঠোর হতে বলেন। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক ও বিভিন্ন অপরাধবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদক ও অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এছাড়াও তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস-নাশকতা বিরোধী কমিটিগুলোকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি