1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নান্দাইল উপজেলা প্রাইভেট কোচিং এসোসিয়েশন - এর নবগঠিত কমিটি : ‎ সভাপতি - শামছুল হুদা; সাধারণ সম্পাদক - শাহজাহান মিয়া মাসুম - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নান্দাইল উপজেলা প্রাইভেট কোচিং এসোসিয়েশন – এর নবগঠিত কমিটি : ‎ সভাপতি – শামছুল হুদা; সাধারণ সম্পাদক – শাহজাহান মিয়া মাসুম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ‎ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘ নান্দাইল উপজেলা প্রাইভেট কোচিং এসোসিয়েশন ‘ এর কমিটি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) এসোসিয়েশনটির নান্দাইল নতুন বাজারস্থ কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে উক্ত কমিটি গঠিত হয়। ‎ ‎ ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে শামছুল হুদাকে সভাপতি এবং শাহজাহান মিয়া মাসুমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। ‎ ‎ উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন – ‎সহ-সভাপতি: মাহমুদুল হাসান বকুল, সহ-সভাপতি: মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক: হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ রাসেল মিয়া, অর্থ সম্পাদক: মোঃ মহিবুল্লাহ, দপ্তর সম্পাদক: শামীমুর রশিদ আকন্দ, প্রচার সম্পাদক: মোঃ রায়হান মিয়া, কার্যকরী সদস্য : মোঃ খাইরুল ইসলাম সোহেল, ফয়সাল মিয়া, বাবুল মিয়া, মোঃ আলমগীর হোসেন, পারভেজ মিয়া ও ইমাদুল করিম জামি প্রমুখ। ‎

‎নবগঠিত কমিটির সভাপতি শামছুল হুদা জানান – উপজেলার সকল প্রাইভেট কোচিং সেন্টারকে ঐক্যবদ্ধ করা, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান নিশ্চিত করা, ন্যায্য ফি নির্ধারণে সহযোগিতা করা, শিক্ষা-সংক্রান্ত সরকারি আইন ও নীতিমালা মেনে চলতে সহায়তা করা, শিক্ষক ও অভিভাবকদের সাথে সুসম্পর্ক স্থাপনসহ বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করবেন তাঁরা। ‎ এসোসিয়েশনের গঠনবিধি অনুসারে উক্ত কমিটিটি পরবর্তী দুই বছর কার্যকর থাকবে বলেও জানান তিনি। এ সময় নান্দাইল উপজেলায় প্রাইভেট ও কোচিং পেশায় নিয়োজিত অধিকাংশ শিক্ষক উক্ত বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি