1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে। দেশে যখন দ্রব্যমূল্যের উর্ধ¦গতিরোধে-দুর্নীতি থামাতে সরকার ব্যর্থ; তখন এমন উদ্ভট সফর রাজনীতিকদেরকে বিক্ষুদ্ধ করে তুলছে। তারা ড. ইউনূস দেশে আসার পরপরই পতন ত্বরান্বিত করতে কর্মসূচি দিবে।

৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ড. ইউনূসের উদ্ভট সফরের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে বোকা বানিয়ে একের পর এক দেশ বিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে ছাত্র-যুব-জনতার একটি অংশকে ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে। আমরা মনে করি বৈষম্য দূর করার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রায় সবাই বৈষম্য তৈরির জন্য কাজ করছে, তার প্রমাণ ড. ইউনূসের বিশাল বহরের এই ইউএস সফর।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।

কর্মসূচিতে মোমিন মেহেদী ডিম মেরে রাজনৈতিক শিষ্ঠাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ারও নিন্দা জানিয়ে বলেন- এখন দেশে স্বৈরাচার নতুনভাবে ফিরে এসেছে মিথ্যে মামলা-দখল আর  দুর্নীতির মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি