1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফল - বগা সড়কে সিএনজি উল্টে গুরুতর আহত-৪ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বাউফল – বগা সড়কে সিএনজি উল্টে গুরুতর আহত-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাউফল- বগা মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে  দুর্ঘটনা ৪ জন গুরুতর আহত হয়েছেন।  বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাউফল-বরিশাল মহাসড়কে  সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে  দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন—যাত্রী আবদুল্লাহ, সুজন,  জিহাদ ও সিএনজি চালক হাবিব। স্থানীয়রা   আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এদের মধ্য যাত্রী আবদুল্লাহ’র অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি