1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিশেষ সুবিধা নিতে না পেরে ওসি বন্দরকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বিশেষ সুবিধা নিতে না পেরে ওসি বন্দরকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬১ Time View

একটি কুচক্রী মহল বিশেষ সুবিধা নিতে না পেরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীকে বিতর্কে জড়িয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ উঠেছে।

‎অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে ওসিকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচার চালানো হচ্ছে যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

‎জানা যায়, গেলো মাসে ডেভিল হান্ট অভিযানে বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির ফয়সাল অপুকে আটক করা হয়েছে। আটককৃত আমির ফয়সাল অপু বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিনের ছেলে। তার পুরো পরিবার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তার আরেক ভাই সম্রাট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব রয়েছে। এক কথায় পুরোটাই আওয়ামী লীগ পরিবার এবং ফ্যাসিস্টদের দোসর। ফ্যাসিস্ট দোসরদের হয়ে একটি সুবিধাবাদী মহলের ইন্ধনে দৈনিক আজকের কন্ঠ ফেসবুক পেইজে ওসি লিয়াকত আলীকে বিতর্কিত করতে নানা প্রচেষ্টায় রয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং চলমান ডেভিল হান্ট অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে বাধাগ্রস্থ করতেই কিছু কতিপয় ব্যাক্তিরা সাংবাদিক ভাইদের দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। সাংবাদিক ভাইদের বলবো সঠিক তথ্য যাচাই-বাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

‎২০২৫ সালের ২২ জুন বন্দর থানায় যোগদানের পর থেকেই এই পযর্ন্ত ৬৯টি মাদক মামলা দিয়েছেন এবং শতাধিক মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যা মামলা সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীদের আটক করে রীতিমতো অপরাধ প্রবণতা হ্রাস করে সন্তুষ্টি অর্জন করেছেন বলে মনে করছেন অনেকে।

‎এর আগে তিনি জেলার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে কাজ করে ওই অঞ্চলে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি