1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আপনারা নিঃসন্দেহে বাজারে আসুন আপনাদের নিরাপত্তা দিবে বিএনপি- সাইফুল ইসলাম সোহাগ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আপনারা নিঃসন্দেহে বাজারে আসুন আপনাদের নিরাপত্তা দিবে বিএনপি- সাইফুল ইসলাম সোহাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

দিদারুল হৃদয়ঃ গুইমারা (খাগড়াছড়ি প্রতিনিধি)

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গুইমারা উপজেলায় সহাবস্থান ও সম্প্রীতির লক্ষ্যে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পাহাড়ী-বাঙ্গালীর মাঝে আতংক বিরাজের থমথমে পরিস্থিতির বিপরীতে সকলকে নিঃসন্দেহে বাজারে আসা এবং চলাচলাফেরা করার জন্য আহ্বান জানান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

৯ অক্টোবর বিকাল ৩:০০ টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এসময় আরো বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওসমান গণি, গুইমারা হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, মার্মা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অংগ মগ, মার্মা কল্যান পরিষদের সভাপতি অংগজাই চৌধুরি, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা,হ্যাডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি বিভীষিকাময় কালো দিন। সামান্য একটি ভূলের কারনে তিনটি প্রাণ ঝরে গেল আহত হলো শত মানুষ, আগুনে জ্বলে গেল অনেকগুলো ঘর, অনেকগুলো পরিবারের স্বপ্ন মুহুর্তের মধ্যেই ধুলিষাৎ হয়ে যায়। ভবিষৎ এ ধরনের সমস্যা যেন আর না হয় আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বক্তারা আরও বলেন, রামসু বাজারের উক্ত ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশত মানুষের নামে মামলা হয় এ মামলায় কোনো নিরীহ জনসাধারনের সাথে যেন কোনো হয়রানী না হয় সে ব্যাপারে নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি