1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জ বন্দরে পুকুরে মিলল যুবকের লাশ, বন্ধু আটক - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নারায়ণগঞ্জ বন্দরে পুকুরে মিলল যুবকের লাশ, বন্ধু আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক রিপোর্ট: বন্দরে নিখোঁজের দুই দিন পর সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু সবুজ মিয়াকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকার ‘সমরক্ষেত্র ’৭১’ এর পাশে মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এ লাশ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

আটক সবুজ মিয়া পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবিলের মোড় এলাকায় তার বোনের বাসায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামছুল হক ও তার বন্ধু সবুজ মিয়ার মধ্যে বৃহস্পতিবার রাতে একটি মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সবুজ সামছুলের কাছ থেকে একটি মোবাইল ফোন কিনেছিলেন, কিন্তু সেটি নষ্ট হয়ে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই সামছুল হক নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেল তিনটার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি