1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জে পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাদের বখতসহ ৫জনের জামিন না মুঞ্জুর করেন।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক নির্জন মিত্র তাদের
জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত অন্যান্য আসামীরা হলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক জুবায়ের আহমদ অপু ও মামলার ২৮ নং আসামীসহ ৫জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু জানান, গত ৪ আগষ্টের ঘটনার মামলায় মেয়র নাদের বখতসহ আরো
৪জনকে যে জড়ানো হয়েছে মূলত এই ঘটনার সাথে তাদের কোন ধরনের সম্পৃত্ততা নেই। তিনি আসামীপক্ষের আইনীজীবি হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। উল্লেখ্য গত ৪ আগষ্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দোয়ারাবাজারের জহুর আহমদ গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর জহুরের বড়ভাই হাফিজ আহমদ বাদি হয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান আসামী করে সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককেই আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে পুলিশ গ্রেফতার করে। তারা বেশকিছুদিন কারাবাসের পর এখন জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি