1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

গলাচিপায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.54375005, 0.54375005); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 293.444; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের সহযোগিতায় র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. বাহাউদ্দিন খলিফা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘যেখানে সারা বিশ্ব মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে হিমশিম খাচ্ছিল তখন কিন্তু এই বাংলাদেশে আমরা এই মৃত্যুর হারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তাদের তুলনায় মৃত্যুর হার কম রাখার সাফল্য দেখাতে পেরেছি। এটি কিন্তু সম্ভব হয়েছে জনগণের সচেতনতার কারণে। প্রকৃতগতভাবে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিকে থাকে। সেদিক থেকে বিশ্বের তুলনায় আমরা অনেক ভাল আছি। এই হাত ধোয়া প্রদর্শনীর লক্ষ্য হলো- সকলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সব সময় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কেননা হাত থেকেই রোগ জীবানু ছড়ায়। তাই কোন কিছু খাবার আগে পরিস্কার পানি ও সাবান দিয়ে হাত ভালভাবে ধুতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি