1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রেল লাইনের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াত ইসলামি লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর পর্যন্ত সংযোগ স্থাপনের দাবি বহু দিনের। বিগত সময়ে এই সংযোগের জন্য ১৯৭৩ সালে মাঠ জরিপ করা হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৭ আগস্ট মন্ত্রণালয়ে সংযোগ চালুর জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়। রেলওয়ে (পূর্বাঞ্চল) সংশ্লিষ্ট নির্দেশনা পেয়েছিল। কিন্তু আজও এই দাবি বাস্তবায়নের আলো দেখেনি।”

ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, “বিগত সময়ে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলাবাসীর চাহিদা উপেক্ষা করে নিজেদের স্বার্থে ব্যস্ত ছিলেন। অথচ লাখ লাখ মানুষের এই দাবি এখনও পূরণ হয়নি। রেল সংযোগ হলে জেলার প্রায় ২৫ লাখ মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন সম্ভব হবে। জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই দাবি সমর্থন করে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যা, সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, পৌর আমির আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা শাখা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি