1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দশমিনা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকারের পুনঃপ্রচার - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

দশমিনা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকারের পুনঃপ্রচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

স্টাফ রিপোর্টার:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের পুনঃপ্রচার করেছে দশমিনা উপজেলা ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুনের দিকনির্দেশনায়, দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহম্মেদ রিডেনের নেতৃত্বে উপজেলার সাতটি ইউনিয়নজুড়ে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের তরুণ প্রজন্মের নেতাকর্মীরা অংশ নেন। পুনঃপ্রচার কর্মসূচিতে তারেক রহমানের গণতান্ত্রিক চিন্তাধারা, জাতীয় রাজনীতিতে তরুণদের ভূমিকা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বার্তাগুলো তুলে ধরা হয়।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি এক জাতীয় জাগরণের দলিল, যা বাংলাদেশের তরুণ সমাজকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে।

কাজী তানজির আহম্মেদ রিডেন বলেন,“তারেক রহমান আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর চিন্তা, আদর্শ ও দিকনির্দেশনা নতুন প্রজন্মকে সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে সাহস জোগায়। আমরা তাঁর নেতৃত্বে বিশ্বাস করি, কারণ তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে আপসহীন। ছাত্রদল সেই আদর্শের সৈনিক হিসেবে সব সময় মাঠে থাকবে।”

এই আয়োজনে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: ইমরান নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতেও তারেক রহমানের আদর্শ ও দিকনির্দেশনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি