1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চুনারুঘাটে সিলিকা বালু লুট : সাড়ে ৫ লাখ জরিমানা, ৪ জনকে কারাদণ্ড - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চুনারুঘাটে সিলিকা বালু লুট : সাড়ে ৫ লাখ জরিমানা, ৪ জনকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ Time View
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৭ জনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী ও পুলিশের একটি টীম।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ বিপর্যয়ের কথা চিন্তা করে সরকার জেলার বিভিন্ন এলাকার সিলিকা বালু মহাল ইজারা দেননি। তারপরও দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খনিজ সম্পদ সিলিকা বালু লুট করে আসছে। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার ভোরে আরেক দফা অভিযানে সাতজনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সাতজনের মধ্যে দুইজনকে একবছর করে ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে খয়ের মিয়া তালুকদারকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিনকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ইউনিয়নের মাঝিশাইল গ্রামের আব্দুল গণির ছেলে মো. আবু সায়েমকে (৪৭) এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই ইউনিয়নের হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খানকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দার (৫৮) এই তিনজনকে ৫০হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন– শুধু অবৈধভাবে বালু উত্তোলন নয়, অবৈধ সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি