1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অর্ন্তবর্তী সরকারের প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ। তাদের শাসনামলে অতিতের মতই দ্রব্যমূল্য, দুর্নীতি, ধর্ষণ, খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই-ডাকাতি, দখল-চাঁদাবাজীসহ সব ধরণের অন্যায়-অপরাধ বাড়ছে। এমনকি স্বজনপ্রীতির মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতাধররা ভাই-স্ত্রী-বাবা-বয় এমনকি গার্ল ফ্রেন্ডকেও ক্ষমতার ভাগিদার বানাচ্ছে। ২৭ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
মোমিন মেহেদী এসময় মেট্রোরেল-এর পার্টস পরে নিহত আবুল কালামের পরিবারকে কোটি টাকা আর্থিক সহায়তার দাবি জানিয়ে বলেন, ৫ লাখ টাকায় আবুল কালামের এক সন্তানের ১ বছরের ভরন-পোষনই ঠিকমত হবে না; তাই ১ কোটি টাকা সহায়তার দাবি জানাচ্ছি। সেই সাথে নতুন টিভি লাইসেন্স প্রত্যাহার, ডেঙ্গুরোধে ঢাকা উত্তর-দক্ষিণের প্রশাসকদ্বয়কে সরিয়ে সেনা বাহিনীর দক্ষ ২ জন কর্মকর্তাকে নিয়োগের দাবি জানাচ্ছি। আমি মনে করি দেশের এমন নিদারুণ সময়ে সেনাবাহিনীই একমাত্র ভরসা। সেই ভরসাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ না করলে দেশের ও দেশের মানুষের আরো অনেক ক্ষতি হয়ে যাবে।
ঢাকা মহানগর উত্তরন নতুনধারার সদস্য সচিব বেগম ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, নিপা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি