1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইস্রাফিল হোসেন(২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইস্রাফিল হোসেন উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে।

মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতি করতে যাওয়ার পথে সে পুলিশের কাছে ধরা পড়ে স্বীকার করেছে । রূপগঞ্জ থানা এসআই নাজিম উদ্দিন জানান, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইস্রাফিল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি