1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় জাকের পার্টির জনসভায় মোস্তফা আমিরের ভার্চুয়ালি বক্তব্য - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গলাচিপায় জাকের পার্টির জনসভায় মোস্তফা আমিরের ভার্চুয়ালি বক্তব্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত র‍্যালি ও জনসভা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় জাকের পার্টি উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৫টায় স্থানীয় পৌরমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চে অনুষ্ঠিত জনসভায় মিলিত হয়। উপজেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. ওহাব এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল।

এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক গণি আমিন তালুকদার, সহসভাপতি তসলিম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার জাকের পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিবেধ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবেতর দল, গরীব দুঃখি মানুষের দল, স্বার্থান্বেসীদের দল নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি