1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ দোকান-পাঠ ভাংচুর ও লুটপাট - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ দোকান-পাঠ ভাংচুর ও লুটপাট

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

সেলিম মাহবুব,ছাতকঃছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রাম বাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া-কে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন উভয় পক্ষের আরো অনেকেই আহত হয়েছেন। তবে কোন হাসপাতালে নেয়া হয়েছে তা তারা বলতে পারেন নি।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ইছামতী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে।ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একটি পক্ষের প্রতিবন্ধকতায় ইছামতী বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগানো হয়েছে।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার টাকা লেন-দেন নিয়ে রাত লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটা-কাটি নিয়ে প্রথমে হামলা-পাল্টা হামলা এবং পরে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষের সুত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া”র কামরুজ্জামান।তারা দিয়েছেন পাল্টা- পাল্টি বক্তব্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি