1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

সেলিম মাহবুব,ছাতকঃসুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা -২০২৫’-এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ছাতক উপজেলার বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জবা রায় পোদ্দার। ছাতক পৌর সভার মধ্যে বাজারের বাসিন্দা ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় নবেন্দু পোদ্দারের পুত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দারের স্ত্রী তিনি ।

সূত্র জানায়, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষকের স্থান অর্জন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে রবিবার অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান চন্দ্র রায় পোদ্দারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন সনদ এবং সম্মানী গ্রহণ করেন শ্রেষ্ঠ শিক্ষিকা জবা রায় পোদ্দার।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে প্রত্যায়ন সনদ ও সন্মানী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ.কে.মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম।

সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৯ অক্টোবর এই পরীক্ষা হয়। এতে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ৫৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ৫ম শ্রেণির ৫৭ জন, ৪র্থ শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২১ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আহমেদ বলেন, এই অর্জন শিক্ষকদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি