1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View

সেলিম মাহবুবঃসুনামগঞ্জ এক আসনে বহুল কাঙ্ক্ষিত ধানের শীষের মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষকদল সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আনিসুল হক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

সুনামগঞ্জ এক আসনে আনিসুল হক এর নাম তালিকায় প্রকাশ করায় নির্বাচনী এলাকায় নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।

সাধারন জনগন বলছেন আনিসুল হক দীর্ঘদিন ধরে এলাকায় দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নিবেদিতপ্রাণ। তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে তিনি ছিলেন সবসময় প্রথম সারিতে।

এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো নীতির পথ থেকে সরে যাননি। তাঁর এই ত্যাগ, সাহস ও নিষ্ঠা তাঁকে এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মানবিক মানুষ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তারা বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো।

সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত মনোনয়ন নয়, এ মনোনয়ন নেতাকর্মীদের পরিশ্রমের সুফল, এটি সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ। তিনি বলেন দীর্ঘদিন ধরে এই হাওর অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। তিনি প্রতিশ্রুতি দেন,সুনামগঞ্জ-১ আসনকে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করবেন। আনিসুল হক বিশ্বাস করেন,এই মনোনয়ন আসলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন, যা তিনি সেবার মাধ্যমে ফিরিয়ে দিতে চান।তিনি সকলের প্রতি আহ্বান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি