1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন : এনডিবি - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন : এনডিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন। আর এ কারণেই চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন নিয়ে গত ১৩ বছর রাজপথে থাকা নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ^াস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। প্রথম এই নির্বাচন কমিশন বায়াসড, দ্বিতীয় বায়াসড এবং তৃতীয়ত বায়াসড। নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন না দিয়ে তারা ভেবেছে ছাত্র-যুব-জনতার পক্ষের কথা বলা বন্ধ করে রাখবে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করলেও খোড়া অযুহাতে অতিতের ফ্যাসিস্ট সরকারের বায়াসড নাসির নির্বাচন কমিশন নিবন্ধন থেকে বঞ্চিত করেছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি