1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পেরোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা সুমন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান

পেরোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা সুমন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বন্দর প্রতিনিধি: তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর থানা যুবলীগ নেতা সুমন । সোবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের পর বন্দর সোনাকান্দা বায়তুল সালাত জামে মসজিদে পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন তিনি।  পুলিশ সুত্রে জানা যায়,সম্প্রতি বন্দর থানা পুলিশ বৈষম্য বিরোধী মামলার ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে যুবলীগ নেতা সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। পরে গতকাল রাত ৮ টায় সুমনের স্ত্রী প্রসবকালে নবজাতক সন্তানসহ মারা যান। পরে  তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্থানীয় সোনাকান্দা বায়তুল সালাত জামে মসজিদে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন যুবলীগ নেতা সুমন। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

’ পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে মো: সুমন পুলিশ পাহারায় বন্দর ২০ নং ওয়ার্ড  সোনাকান্দা নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন। পরে স্ত্রী ও নবজাতক শিশুর জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে দু:খ দিয়ে থাকেন সেজন্য ক্ষমা চান। পরে জানাজাতেও কান্না করেছিলেন। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে ,গত রবিবার সকালে সুমনের স্ত্রী  হাফেজা বেগম (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সন্তান প্রসবকালে মা ও সন্তান দুজনই মৃত্যুবরন করেন  । এর আগে বৈষম্যে বিরোধী মামলায় সুমনের গ্রেফতারে সংবাদ শুনে তিনি আরো অসুস্থ্য হয়ে যান। স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যুতে শেষবারের মতো দেখার সুযোগ দিতে সুমনের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি