1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলীতে সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করে খাওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বায়েজিদ আমীন (২৭)। তিনি বালিয়াতলী ইউপির ৮ নং ওয়ার্ডের আমতলীপাড়ার  মো. মাসুম বিল্লাহর পুত্র। জানা গেছে, তিনি প্রায় ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এর প্রেক্ষিতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানের সময় কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন। বন্যপ্রাণী সংরক্ষণে এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়েছেন পরিবেশ বিদ সহ সচেতন মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, খবর পেয়ে ফেসবুকের স্টাটাস দেখে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি