1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শরণখোলা থেকে র‍্যাব-৬ হত্যা মামলার আসামি আটক করেছে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

শরণখোলা থেকে র‍্যাব-৬ হত্যা মামলার আসামি আটক করেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ বাগেরহাটের শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, দুপুর ১৫:০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বেলটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি

নান্না হাওলাদার (৩৮) পিতা- আজিজ হাওলাদার, সাং- সোনাতলা, থানা: শরণখোলা , জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৯/১১/২২ খ্রী. ধৃত আসামি নান্না হাওলাদার সহ মামলার অন্যান্য আসামিদের সাথে বাদীনির ছেলে ভিকটিম মিলন মোল্লা সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ১৫/১১/২২ খ্রী. সবাই বাড়ি ফিরে এলেও বাদীনির ছেলে মিলন মোল্লা বাড়ি ফিরে আসেনি।

পরবর্তীতে বাদীনি স্থানীয় শরণখোলা থানা ও ফরেস্ট অফিসের লোকদের সহায়তায় ভিকটিম মিলন মোল্লাকে খোঁজে পেতে ব্যর্থ হলে ধৃত আসামি নান্না হাওলাদার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি