1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি সদস্য পদ থেকে"বহিস্কারাদেশ প্রত্যাহার করায় শুকুরিয়া আদায় লক্ষ্যে ,সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে দোয়া - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

বিএনপি সদস্য পদ থেকে”বহিস্কারাদেশ প্রত্যাহার করায় শুকুরিয়া আদায় লক্ষ্যে ,সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে দোয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

বিশেষ প্রতিনিধিঃ- বন্দর থানার ২০ নং ওয়ার্ডে বিএনপি সদস্য পদ থেকে”বহিস্কারাদেশ প্রত্যাহার করায় শুকুরিয়া আদায় লক্ষ্যে ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দা কেএনসেন রোডস্থ মুরাদ এর বাস ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাই কমান্ড তাদের ইচ্ছানুযায়ী আমাদের বহিস্কার করেছিল পূনরায় তারা আবার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে। আমাদের শেষ ঠিকানা বিএনপি। বিএনপির পতাকাতলেই আমাদের ধ্যান-জ্ঞান। আমাদের সহযোদ্ধা আরো দুজন সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদের বহিস্কারাদেশও অচিরেই প্রত্যাহার হবে। আমি সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৫ নং ওযার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বার, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ, হাজী মোক্তার হোসেন, ওলিদ, শাহীন, আরমান মৃধা, দেলোয়ার হোসেন, নাদিম মাহামুদ, আক্তারুজ্জামান, দেলোয়ার হোসেন, টাকিন বাদশা, এবাদুল্লাহ ও আজিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের তোবারক বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি