1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর জামান টাওয়ারে ফ্ল্যাট দখল করে দলীয় অফিস পরিচালনা এবং চাঁদাবাজির অভিযোগে আম জনতা দল-এর সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ওরফে আম তারেক একজন প্রতারক ও দখলদার।

ভুক্তভোগী শফিকুল ইসলাম তাঁর অভিযোগে জানান, তারেক রহমান ও তাঁর বাহিনী সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক তাঁর বাসায় প্রবেশ করে ফ্ল্যাট দখল করে রেখেছে। শুধু তাই নয়, তাঁরা কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে উল্টো তাঁকে ও তাঁর পরিবারকে হুমকির মুখে রেখেছেন।

শফিকুল ইসলামের দাবি, তিনি ২০২২ সালের ১২ই মে তারিখে মশিউজ্জামানের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে জামান টাওয়ারের এই ফ্ল্যাটটি ক্রয় করেন। সূত্রাপুর সাব-রেজিস্ট্রি অফিসের ২১৯৩ নম্বর দলিল মূলে তিনি মোট ১ কোটি ৬০ লক্ষ ৪৭ হাজার টাকায় ফ্ল্যাটটি কিনেছেন। কিন্তু মশিউজ্জামান এবং তারেক রহমান তাঁর কেনা বাড়িতে জোর করে পার্টি অফিস স্থাপন করেছেন।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, দখলদাররা কোনো ভাড়া পরিশোধ করছেন না। এমনকি এই অফিস দেখিয়ে তাঁরা দলীয় নিবন্ধনের জন্য আন্দোলন করছেন। তাঁর আরও অভিযোগ, তাঁরা ভবনের গ্যারেজ থেকেও নিয়মিত চাঁদা/টাকা আদায় করছেন, যা সম্পূর্ণ বেআইনি।

এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে জামান টাওয়ার কো-অপারেটিভ সোসাইটির সদস্যগণ একত্রিত হয়ে সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগে আম জনতা দলের নেতাদের কর্মকাণ্ডের কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

জামান টাওয়ার কো-অপারেটিভ সোসাইটির নিম্ন স্বাক্ষরকারী সদস্যগণ জানিয়েছেন যে, সোসাইটির সদস্য জনাব মিয়া মশিউজ্জামান বেশ কয়েক বছর ধরে নানাভাবে তাঁদের হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে এই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে । এমন কি ফ্লাটের পার্কিং এলাকার টাকা জোর করে আদায় করছে এবং তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে বাসার সিকুরিটি গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে ।

তবে এই ব্যপারে তারেক এর হোয়াটসআপ নাম্বারে নক দেওয়া হলেও কোন উত্তর দেননি ।

সোসাইটির সদস্যরা এমতাবস্থায় জনাব মিয়া মশিউজ্জামান ও তারেক কর্তৃক পরিচালিত বেআইনি চাঁদাবাজি বন্ধ করা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য ভূক্তভুগী ফ্লাট মালিকগণ দাবি জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি