1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শুধুমাত্র দেশকে ভালবেসেই বেগম খালেদা জিয়া'র জীবন প্রায় বিপন্ন: শাহ্ আলম - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

শুধুমাত্র দেশকে ভালবেসেই বেগম খালেদা জিয়া’র জীবন প্রায় বিপন্ন: শাহ্ আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম’র নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎ও-ই দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আলম বলেন- জাতীয়তাবাদী দলের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। অনেকেই ব্যক্তিস্বার্থ ও পদ-পদবীর মোহে দলীয় আদর্শ ভুলে যায়। এরা স্লোগানে বলে ‘জিয়ার সৈনিক’, কিন্তু মনে-প্রাণে তাঁরা আদর্শ ধারণ করে না। এখনই সময়, দলকে ভালবাসা ও আদর্শে দৃঢ় থাকার।
‎তিনি আরও বলেন- শুধুমাত্র দেশকে ভালবেসেই বেগম খালেদা জিয়া’র জীবন আজ প্রায় বিপন্ন। চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাকে সেখানে থাকতে বলা হয়েছিলো। কারণ, তার অবস্থা তখনও ঝুঁকিপূর্ণ ছিলো। কিন্তু তিনি বলেছিলেন- আমার দেশের জনগণ অপেক্ষা করছে, আমি দেশে ফিরে যাব। নেতা-কর্মীদের তিনি তার পরিবার বলেছেন। সে-ই পরিবারের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন।
‎প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন- রাজনীতি একটি সেবামূলক কাজ। দেশের জনগণের সেবা করার দায়িত্ব আল্লাহ্ আমাদের দিয়েছেন। আর সেবা করতে গিয়ে যদি দূর্নীতি, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অন্যের সম্পদ লুণ্ঠন ও প্রতিহিংসায় লিপ্ত হই, তা-হলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না।
‎নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য একরামুল কবির মামুন’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য নাজিম হাসান মিটু, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম. এ. আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু সহ অন্যান্য নেতা-কর্মীরা।
‎সংক্ষিপ্ত আলোচনা শেষে ফতুল্লা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইকবাল হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি