1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ-তরুণীকে সিএনজিতে তুলে ছিনতাই ও মুক্তিপণ দাবির অভিযোগে স্থানীয়দের গণপিটুনির পর কথিত সাংবাদিক শামীমা আক্তারসহ তিনজনকে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। তবে থানায় আনার পর উল্টো দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের প্রকাশ্যে হুমকি দেয় শামীমা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ভুইগড় এলাকা থেকে তরুণ-তরুণীকে সিএনজিতে তুলে দাপা বালুর মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে আরো অধিক টাকা মুক্তিপণ দাবিও করে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তিনজনকে আটক করে গণপিটুনি দেয় এবং ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক করে থানায় নিয়ে আসার পর শামীমা উত্তেজিত হয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) আনোয়ার হোসেনকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি দেয়। একই সঙ্গে উপস্থিত উপ-পরিদর্শক (এসআই) সনজীব জোয়ার্দারকে “রগ কেটে দেওয়ার” হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে থাকা সাংবাদিকদের দিকেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শামীমা।

তার এমন আচরণে উপস্থিত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েন। থানা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটির সবদিক খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান জানান, “আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা জেনেছি, এই নারীসহ তার সংঘবদ্ধ চক্র এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি