1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

মোঃ আবু কাওছার মিঠু  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া(৩০)কে গ্রেপ্তার করে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া মাসিমপুর কান্তিক পাড়া এলাকার ভূমিদস্যু ইয়াকুব মিয়ার ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি চৌকস দল শনিবার (৬) ডিসেম্বর  রাতে এই অভিযান পরিচালনা করে। 

এসময় অভিযানে উদ্ধার করা হয় ৭ দেশীয় অস্ত্র, ও মাদক। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান আমরা সোহাগের অস্ত্রের বিষয়ে জানতে চাইলে সোহাগ জানান তার সহযোগী আরমানের কাছে তার একটি পিস্তল রয়েছে।  তিনি আরো জানান আমাদের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক সোহাগ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি