1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে বন্দর থানাধীন নাসিক ২৪নং ওয়ার্ডের কাইতাখালীতে স্থানীয়দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন বলেন, ‘ব্যক্তিগত অর্থায়ণে জরুরি ও কল্যাণমুখী কাজ করে যাচ্ছি। আপনার আশেপাশেও জরুরি কোন প্রয়োজন হলে আমাকে বলতে পারেন। যখনি যাবেন তখনি আমাকে পাবেন।

আমার কাছে গেলে কেউ খালি হাতে ফিরেনা। যে কোন সমস্যায় আমার কাছে গেলে আমি দ্রুত সে সমস্যার সমাধান করে দেয়ার চেষ্টা করি। সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই। আমি শীতলক্ষ্যার পূর্বপাড়ের একমাত্র প্রার্থী। আমি প্রার্থী বিধায় অন্য প্রার্থীরা এখানে আসতেছে। আমি প্রার্থী না হলে অন্য প্রার্থীরা কেউ এখানে আসতনা। তাই আশা করি সকলে আমার পক্ষে কাজ করবেন ও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়ণের স্বার্থে সকলে আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন ও আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ দিন’। এসময় স্থানীয় সমাজসেবক আক্তার হোসেনের সভাপতিত্বে ও রাকিবের পরিচালনায় সমাজসেবক আফজাল হোসেন, আয়নাল হক, জুয়েল ও মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও বিপুল সংখ্যক নারী পুরুষরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি