1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও জি. কে রাসেলের ৪৪তম জন্মদিন উদযাপন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও জি. কে রাসেলের ৪৪তম জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ Time View

নিজস্ব প্রতিবেদক, শিক্ষা তথ্য ডটকমঃ– আজ ১৫ ডিসেম্বর শিক্ষা বিষয়ক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম শিক্ষা তথ্য ডটকম- এর সম্পাদক এবং আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেড- এর ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব জি. কে রাসেল এর ৪৪তম জন্মদিন উপলক্ষে একটি সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবু হেনা মোস্তফা কাওসার এর উদ্যোগে কোম্পানির বন্দর রেললাইন অফিসে রাত ৯টা ৩০ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোঃ নজরুল ইসলাম, মমতাজ বেগম, মাঈন উদ্দীনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত অতিথিরা জনাব জি. কে রাসেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংক্ষিপ্ত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি