1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
(পটুয়াখালী-৩) ইসলামী আন্দোলনের প্রার্থী আবুবকর সিদ্দিকের মনোনয়ন পত্র সংগ্রহ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

(পটুয়াখালী-৩) ইসলামী আন্দোলনের প্রার্থী আবুবকর সিদ্দিকের মনোনয়ন পত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান এর দপ্তর থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ
হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী কেন্দ্রীয় ইসলামি যুব আন্দোলনের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক বলেন, পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা এলাকায় সর্ব প্রথম হাত পাখা প্রতীকের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন সংগ্রহ করেছি এটা আনন্দের বিষয়। আমরা কোন জনসংযোগ ঘটাতে চাইনি কিন্তু আমাদের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে একটা আনন্দ এবং উৎসব কাজ করছে। বর্তমানে একটা জয় জয়কার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা জয়ের রুটেই আছি ইনশাল্লাহ।

একই সাথে নির্বাচনী আচরণ বিধি এখন থেকে নির্বাচনী যত কার্যক্রম আমরা আমাদের নেতাকর্মীরা আইনের সুবিধাগুলো নিতে পারবে। একই সাথে আমরা সবাই আইন মেনে কাজ করবো। আমরা প্রত্যাশা করবো সহপ্রার্থী আছেন বিভিন্ন দলের তারাও অবশ্যই সহাবস্থানমুলকভাবে সৌহার্দের সাথে এবং একটি সম্প্রীতির গলাচিপা- দশমিনা তৈরি করতে চাই। তিনি আরো বলেন, ৮দলীয় একটা সমঝোতা দৃশ্যমান। এখনো শেষ হয়নি। আশাকরি আগামী ২১ বা ২২ তারিখের মধ্যে একটা পুরোপুরি রুপরেখা সামনে চলে আসবে। সেক্ষেত্রে আমরা সেটার জন্য অপেক্ষা করবো। বাংলাদেশ জামায়েত ইসলামী গতকাল বিভিন্ন জায়গায় ৫৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আজকেও বিভিন্ন জায়গায় করছেন।

সে লক্ষ্যেই প্রতিটি দলের নেতা কর্মীরা মনোনয়ন সংগ্রহ করে রাখছেন। কারণ এমনও হতে পারে যাকে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে কোন কারণে কেউ বাদ পড়ে গেলেন সেক্ষেত্রে বিকল্প কোন প্রার্থী থাকতে পারেন সে জন্য কৌশল হিসেবে এটা করে রাখছি। মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর, দশমিনা উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মো ইব্রাহিম খলিল, উপজেলা সহসভাপতি মোশাররফ হোসেন মাতব্বর , পৌর সভাপতি ও নির্বাচন পিরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল হুদা রিপন, আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. ফোরকান গাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি