1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগ নেতা জসিম মোল্লা গ্রেফতার - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগ নেতা জসিম মোল্লা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্টাফ রিপোর্টারঃ বন্দরে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর অংশ হিসেবে যুবলীগ নেতা জসিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিম মোল্লা সাবেক ছাত্রলীগ নেতা ও মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেওঢালা গ্রামের আক্কাস মোল্লার ছেলে। এরআগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্টান্ড ও কেওঢালা এলাকায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের সালাম চেয়ারম্যানের অনুসারীরা ছাত্র-জনতার উপরে হামলা চালায়।

যার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা জসিম মোল্লা। অভিযোগ রয়েছে সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে গুলি ছুঁড়েন জসিম মোল্লা। পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, ডেভিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেজ-টু অপারেশন চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি