1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গ্যাস চুরির মামলায় ক্রোনীর মালিক আসলাম সানীকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

গ্যাস চুরির মামলায় ক্রোনীর মালিক আসলাম সানীকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ Time View
নিজস্ব সংবাদদাতা: গ্যাস চুরির মামলায় ক্রোনী এ্যাপারেলস এর মালিক আসলাম সানীকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদালত। গত ১৯ ডিসেম্বর প্রকাশিত ও-ই বিজ্ঞপ্তিতে, তাকে দশ দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আসামি এ. এইচ. আসলাম সানী নির্দেশিত ও-ই সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার শেষ হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি ও আদালত সূত্রে জানা গেছে- এ. এইচ. আসলাম সানী’র বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১০ সালের গ্যাস আইনে ১০(১) (গ)/১২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার আইনী প্রক্রিয়ায় দীর্ঘ দিন ধরে অনুপস্থিত তিনি। এ-ই কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি হয়েছে। এতো স্বত্বেও  তার আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নেই। ফলে ক্রিমিনাল প্রসিডিউর কোড, ১৮৯৮ এর ৩৩৯-বি (১) ধারায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ. এইচ. আসলাম সানী বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি। তিনি নরসিংদী জেলার বোলাবো থানার চর উজিলাব পূর্ব পাড়ার হাজী আরব আলী’র পুত্র।
আসলাম সানী’র মালিকানাধীণ অবন্তী কালার টেক্স নামের একটি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্র (বুস্টার) ব্যবহার করে তিতাসের গ্যাস চুরি করে আসছিলেন। চলতি বছরের ১০ মার্চ তিতাসের একটি টিম অভিযান চালিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে গ্যাস লাইন সীলগালা করে দেয়া হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান বাদী হয়ে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানী তার প্রতিষ্ঠানের ১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি বকেয়া পরিশোধ না করেই উল্টো বুস্টার ব্যবহার করে গ্যাস চুরি করে আসছিলেন। গ্যাস চুরির কারণে সরকার ৫ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি