1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে বালু দক্ষিণ পাড়া স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের ধৈর্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, ওসমান হাদীর ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁকে “জুলাই বিপ্লবের বীর” হিসেবে অভিহিত করেন। একইসাথে তাঁর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকেও গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) দেশজুড়ে সব মসজিদে ওসমান হাদীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছিল। শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা।

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ইউসুফ হোসেন,১ম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল,সদস্য সমন্বয়কারী মোঃ সারওয়ার হোসেন,সদস্য সমন্বয়কারী মোঃ আলী আকবর হিরা,গোলাপ জান,জান্নাতি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি