1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে AROPL এর ‘ধর্মের আগে মানবতা’ শীর্ষক লিফলেট ও খাবার বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

নারায়ণগঞ্জে AROPL এর ‘ধর্মের আগে মানবতা’ শীর্ষক লিফলেট ও খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ Time View

রিপোর্টার, মোঃ নজরুল ইসলামঃ- মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আহমদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইট (AROPL)। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান আবদুল্লাহ হাশেম আবা আল- সাদিকের নির্দেশনায় এবং বাংলাদেশি অনুসারীদের অর্থায়নে নারায়ণগঞ্জে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার ও ‘ধর্মের আগে মানবতা’ শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত বিরিয়ানি বিতরণ করা হয়।

অসহায় ছিন্নমূল জনগোষ্ঠীর খাদ্যসংকট ও মানবিক প্রয়োজন বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। কর্মসূচির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন আহমদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইটের অনুসারী মোস্তফা কাওসার ও মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা করেন আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং শিক্ষা বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম শিক্ষা তথ্য ডটকম- এর সম্পাদক জি.কে. রাসেল। এছাড়াও নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশুদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সামাজিক সংগঠন ‘স্বপ্ন ছোঁয় পাঠশালা’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাইউল ইসলাম প্রধান হাবিব কর্মসূচিতে উপস্থিত থেকে মানবিক উদ্যোগটির প্রতি সমর্থন জানান। খাবার প্রস্তুত ও পরিবেশনের কাজে সহযোগিতা করেন মোসাঃ মমতাজ বেগম, আমেনা বেগম, আবির ও আফরান। খাবার পেয়ে উপকারভোগী অসহায় মানুষদের মধ্যে স্বস্তি, আনন্দ ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, এমন মানবিক সহায়তা তাদের কঠিন সময়ে নতুন আশার আলো জাগায়। আয়োজকরা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক মূল্যবোধকে জাগ্রত করাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি