1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ১২০ জন কৃষক পেল জিংক ধানের ভিত্তি বীজ - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ১২০ জন কৃষক পেল জিংক ধানের ভিত্তি বীজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ১২০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কোনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে ধানের  বীজ বিতরণ করা হয়।  অনুষ্ঠানটির আয়োজন করে ইএসডিও ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প। প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আলমগীর কবির। 

এছাড়াও বক্তব্য দেন, আউলিয়াপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও ইএসডিও’র কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে  কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন। প্রশিক্ষণ প্রদান শেষে ১২০ জন কৃষককে ৪ কেজি করে মোট ৪৮০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-৭৪ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি