1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে এলিট ভেঞ্চার গ্লোবাল লি. এর হেলথ অ্যাওয়ারনেস, বিজনেস অপরচুনিটি ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জে এলিট ভেঞ্চার গ্লোবাল লি. এর হেলথ অ্যাওয়ারনেস, বিজনেস অপরচুনিটি ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের উদ্যোগে “হেলথ অ্যাওয়ারনেস, বিজনেস অপরচুনিটি ও সেলিব্রেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজে কোরআন হাফেজ মোঃ মহিববুল্লাহ।

অনুষ্ঠানের প্রথম সেশনে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালনা করেন পুষ্টিবিদ পাপনুল হাসান ভুইয়া। তিনি সুস্থ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় সেশনে বিজনেস অপরচুনিটি বিষয়ক আলোচনা উপস্থাপন করেন এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের হেড অব মার্কেটিং এনামুল হক ভুইঁয়া। তিনি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, সম্ভাবনা ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তৃতীয় সেশনে অনুষ্ঠিত হয় জমকালো সেলিব্রেশন পর্ব। এ সময় ছয়জন এক্সিকিউটিভ- মোঃ মুক্তার হোসেন, মোঃ সালমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোহাগ মিয়া, মোঃ ওমর ফারুক ও রোকসানা আক্তার এবং তিনজন সিনিয়র এক্সিকিউটিভ- মোঃ পারভেজ হোসেন, মোঃ আবদুল খালেক ও শারমিন আক্তারকে সম্মাননা ও সেলিব্রেশনের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বরকত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জি. কে. রাসেল এবং এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের উপদেষ্টা মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আল-আমিন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির ম্যানেজার রফিকুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল We10 Associates, এর নারায়ণগঞ্জ ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি