1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ২৪০জন কৃষক পেল জিংক ধানের বীজ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ২৪০জন কৃষক পেল জিংক ধানের বীজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি : পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে ২৪০জন কৃষকের মাঝে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৃথকভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প। বড়গাঁও ইউনিয়নের কিসমত চামেশরী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসিরুল আলম।

অপরদিকে জগন্নাথপুর ইউনিয়নের ভালুকাই হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান আলী। অনুষ্ঠানে বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও ইএসডিওর কর্মকর্তাগণ বক্তব্য দেন। এসময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন। প্রশিক্ষণ প্রদান শেষে বড়গাঁও ও জগন্নাথপুর ইউনিয়নের ২৪০ জন কৃষককে বিনামূল্যে ৪ কেজি করে মোট ৯৬০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ‌ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি