1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নিশির আলো ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী এডভোকেট চান এবং জামায়াত সেক্রেটারি মাওঃ নুরুল আমিন - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

নিশির আলো ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী এডভোকেট চান এবং জামায়াত সেক্রেটারি মাওঃ নুরুল আমিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মানবিক সংগঠন ‘নিশির আলো ফাউন্ডেশন’-এর আয়োজনে এক জমকালো ‘স্বেচ্ছাসেবী মিলন মেলা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ইউনুছিয়া ইশাআতুল উলুম তালতলা মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মুফতি আবুল খায়ের এ. কে. এম মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের হযরত শাহ জালাল (র.) জামে মসজিদের খতিব মুফতি তোফায়েল আহমদ এবং উত্তর চন্ডীপাশা শাহীনূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওয়ালী উল্লাহ। এছাড়াও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক ফুরকান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় নাশিদ শিল্পী ও গোল্ডেন ভয়েজ খ্যাত আবু উবায়দা-এর পরিবেশনা। এছাড়াও ‘ইলহাক্ব নাশিদ ব্যান্ড’ ও ‘ভোরের প্রদীপ নাশিদ ব্যান্ড’-এর শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামির সমর্থিত নান্দাইল উপজেলার এমপি প্রার্থী এডভোকেট এ. কে. এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি নান্দাইল উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ধুরূয়া খালপাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জোবায়ের হোসেন সাহেব। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশির আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ তারেক আহমেদ সাগর এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান আরিফ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি