1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত করার জের ধরে বসতবাড়িতে আগুন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম

রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত করার জের ধরে বসতবাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে যখম করাকে কেন্দ্র করে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার রাত আটটার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁড়াগাও এলাকার ব্যবসায়ী রাসেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ জাহাজ টাকা চাঁদাদাবি করে আসছিলেন একই এলাকর লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া এবং তার সহযোগীরা। পরে চাঁদাদাবির বিষয়টি লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ জানতে পারে মাদক ব্যবসায়ী শাহিন মিয়াকে জিজ্ঞাসা করতে গেলে যুবদল নেতা আবু হানিফকে এলোপাথালি ভাবে কুপিয়ে যখম করে। পরে এরই যের ধরে আবু হানিফ মিয়ার আত্মীয়-স্বজন ক্ষিপ্ত হয়ে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিলে দুইটি ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী টহল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, শাহীন ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসাসহ চাঁদা দাবি করে আসছিলো পরে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ বিষয়টি জানতে পেরে তাদেরকে বাধা দিলে শাহীন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আবু হানিফকে কুপিয়ে যখম করে, তারই যের ধরে আবু হানিফের পরিবার শাহীন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি